শিরোনাম
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা সাজেক ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার দুর্গাপূজা ঘিরে ২১ অক্টোবর পর্যন্ত শিথিল সাজেক সড়কের অবরোধ মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে রিয়াদ ও দাম্মামের সব ফ্লাইট স্থগিত করল বিমানর সব ফ্লাইট স্থগিত করল বিমান ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট টেস্টে সময় নষ্টআইসিসির শাস্তি পেলেন আফগান ক্রিকেটার ছয় মাসে ৬০টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদপিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলের কারাদণ্ড উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

বেনােপাল দিয়ে বাড়ি ফিরছেন ভারতীয় মুসল্লিরা

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
বেনােপাল দিয়ে বাড়ি ফিরছেন ভারতীয় মুসল্লিরা
বেনােপাল দিয়ে দেশে ফিরছেন ভারতীয় মুসল্লিরা

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শেষে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে ফিরতে শুরু করেছেন ভারতীয় মুসল্লিরা

সোমবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে বাড়ি ফিরেন তারা।

বন্দর সূত্র জানা যায়, বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরুর আগে থেকে বিপুল সংখ্যক ভারতীয় মুসল্লি বাংলাদেশে আসেন।আখেরি মোনাজাতের মধ্য দিয়ে রবিবার শেষ হয়েছে মাওলানা সাদ গ্রুপের ইজতেমা। ইজতেমা শেষে ভারতীয় মুসল্লিরা দেশে ফেরার জন্য বেনাপোল ইমিগ্রেশনে ভিড় করছেন। 

আরও পড়ুন: আখেরি মোনাজাতে শেষ হলো ৫৭তম বিশ্ব ইজতেমা

বেনাপোল ইমিগ্রেশনের ওসি কামরুজ্জামান বিশ্বাস জানান, ইজতেমা শেষে ভারত থেকে আসা মুসল্লিরা দেশে ফিরতে শুরু করেছেন। ভারতীয় মুসল্লিদের ফিরতে আরও দুদিন লাগবে।