শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বিনোদন

সুখবর দিলেন অভিনেত্রী শাবনূর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সুখবর দিলেন অভিনেত্রী শাবনূর
নির্মাতা আরাফাত হোসাইন ও অভিনেত্রী শাবনূর। ছবি: সংগৃহীত।

দীর্ঘদিন পর ‘রঙ্গনা’ সিনেমার মধ্য দিয়ে পর্দায় ফিরছেন নব্বইয়ের দশকে রুপালি পর্দা কাঁপানো দাপুটে অভিনেত্রী শাবনূর। এটি মূলত অভিনেত্রীর কামব্যাক সিনেমা।

শনিবার (১০ ফেব্রুয়ারি) রাতে ঢাকা ক্লাবে সিনেমাটির মহরত অনুষ্ঠান আয়োজন করেছিল সংশ্লিষ্টরা।আর সেখানেই আরও একটি নতুন সুখবর দিয়েছেন তিনি।

এদিন মহরতে শাবনূরকে নিয়ে নিয়ে আরও একটি সিনেমার নির্মাণের ঘোষণা দেয় প্রযোজনা সংস্থা এমএস ফিল্মস। সিনেমাটির নাম ‘এখনো ভালোবাসি’।

‘রঙ্গনা’ সিনেমাটি পরিচালনা করছেন তরুণ নির্মাতা আরাফাত হোসাইন। একই প্রযোজনা প্রতিষ্ঠান এবং একই নির্মাতার পক্ষ থেকেই নির্মাণ হচ্ছে নতুন সিনেমাটি। এটি হতে যাচ্ছে আরাফাতের ক্যারিয়ারের দ্বিতীয় চলচ্চিত্র।

দীর্ঘ বিরতি পেরিয়ে ফেরা প্রসঙ্গে শাবনূর বলেন, ‘রঙ্গনা‘ সিনেমার জন্যই আমি দেশে এসেছি। অস্ট্রেলিয়ায় থাকাকালীন এই সিনেমায় যুক্ত হয়েছি। সিনেমার গল্প এবং গানগুলো আমাকে আমাকে টেনে এনেছে।

আরও পড়ুন: নিপুণকে একা রেখে সরে দাঁড়ালেন ইলিয়াস কাঞ্চন

অভিনেত্রী আরও বলেন, সিনেমাটিতে আমাকে ভিন্ন ঘরানার একটি চরিত্রে দেখা যাবে। আপাতত গল্প বলা যাবে না। তবে সময় উপযোগী গল্প। সবকিছু বিবেচনা করে বর্তমান প্রেক্ষাপট মাথায় রেখেই গল্পটি তৈরি হয়েছে।

এমএস ফিল্মস–এর ব্যানারে ‘রঙ্গনা’ প্রযোজনা করছেন মৌসুমি আক্তার মিথিলা। তিনি বলেন, ‘আমার বিশ্বাস ‘রঙ্গনা’ বাংলা সিনেমার দৃষ্টান্ত হয়ে থাকবে। একজন নারী যখন সমাজের অসঙ্গতি নিয়ে কথা বলে, তখন তার ওপর নানা রকমের বাধা আসে। আর এই সিনেমাটিতে সে বিষয়গুলো দেখা যাবে।’

জানা গেছে, সবকিছু ঠিক থাকলে আগামী ফেব্রুয়ারির শেষের দিকে শুরু হবে এর নির্মাণকাজ। দুই ঈদের একটি ঈদে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে নির্মাতার প্রাথমিক পরিকল্পনা।

উল্লেখ্য, ‘রঙ্গনা’র পরই ‘এখনো ভালোবাসি’ সিনেমার শুটিং শুরু হবে বলে জানিয়েছেন নির্মাতা আরাফাত হোসাইন।

 

এসএ/দীপ্ত নিউজ