দীপ্ত নিউজ
বাংলাদেশ

হাসপাতালে যাচ্ছেন খালেদা জিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
হাসপাতালে যাচ্ছেন খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হচ্ছে। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৫টায় খালেদা জিয়ার গাড়ি তার গুলশানের বাসভবন থেকে বের হয়।


বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করে বলেন
, বিকেল সোয়া ৫টায় খালেদা জিয়ার গাড়ি তার গুলশানের বাসভবন থেকে বের হয়। সেখানে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী উনার কিছু শারীরিক–নিরীপক্ষা করা হয়।

এর আগে টানা প্রায় ৫ মাস এভারকেয়ার হাসপাতালেই ছিলেন খালেদা জিয়া। কয়েক দফায় কয়েক ধরনের চিকিৎসার পর গত ১১ জানুয়ারি তিনি বাসায় ফেরেন।

 

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।