শিরোনাম
বাড়িতে আগুন দিয়ে আমাকে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম কার্বন ক্রেডিট: সবুজ অর্থনীতির নতুন দুয়ার বাড়িঘরে আগুন দিয়ে রাজনীতিতে ফেরা যায় না: তাসনিম জারা কপ-৩১ সম্মেলনবাংলাদেশের জুট প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ৮২ মাসে ৪৫ হাজারের বেশি প্রাণহানি: আরএসএফ রমজানে ৫২০ ট্রাকে টিসিবির পণ্য বিক্রি, সুবিধা পাবেন ৪০ লাখ মানুষ নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা হামলা, পরিবারের সদস্যরা আহত নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলা কাপুরুষোচিত: জামায়াত আমির বেদেপল্লীতে অভিযানে সাড়ে ১৭ লাখ টাকাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি কত?
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

নোয়াখালীতে আলোচিত ধর্ষণ মামলায় ১০ জনের ফাঁসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
নোয়াখালীতে আলোচিত ধর্ষণ মামলায় ১০ জনের ফাঁসি
আদালতের আসামিরা। ছবি: সংগৃহীত

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনের রাতে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে ১০ জনের ফাঁসি ও ছয়কে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল–২ এর বিচারক (জেলা জজ) ফাতেমা ফেরদৌস এ রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. মর্তুজা আলী পাটোয়ারী গণমাধ্যমকে নিশ্চিত করেন।


২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের রাতে স্বামী
–সন্তানদের বেঁধে রেখে এক নারীকে (৪০) সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। নির্যাতনের শিকার নারী চার সন্তানের জননী।

তার অভিযোগ ছিল
, ভোটকেন্দ্রে থাকা ব্যক্তিদের পছন্দের প্রতীকে ভোট না দেয়ার জের ধরে ওই হামলা ও ধর্ষণের ঘটনা ঘটে। ঘটনার পরদিন নির্যাতনের শিকার নারীর স্বামী বাদী হয়ে চর জব্বর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন।

মামলার তদন্ত শেষে সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের বহিষ্কার হওয়া প্রচার সম্পাদক রুহুল আমিন মেম্বারসহ ১৬ জনের বিরুদ্ধে ২০১৯ সালের ২৭ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।