দীপ্ত নিউজ
বরিশাল বিভাগ

পটুয়াখালীতে বিদ্যুৎপৃষ্টে নির্মাণ শ্রমিকরে মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
পটুয়াখালীতে বিদ্যুৎপৃষ্টে নির্মাণ শ্রমিকরে মৃত্যু
বিদ্যুৎপৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু।

পটুয়াখালীর কলাপাড়ায় বিদ্যুৎপৃষ্টে হয়ে রুবেল সরদার (২৮) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

রবিবার (৪ ফেব্রুয়ারি) সকাল নয়টায় ধানখালী ইউনিয়নের কলেজ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত রুবেল ধানখালী ইউনিয়নের পাঁচজোনিয়া গ্রামের সুলতান সরদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রুবেল সকাল আটটার দিকে কলেজ বাজার এলাকার একটি দোকান নির্মাণের কাজ করতে আসে। এসময় দোকানের অভ্যন্তরের একটি বিদ্যুতের তার থেকে সে বিদ্যুতায়িত হয়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কলাপাড়া থানার ওসি আলী আহম্মদ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আরও পড়ুন: নোয়াখালীতে বিদ্যুৎপৃষ্টে ৩ শ্রমিকের মৃত্যু

 

এসএ/দীপ্ত নিউজ