দীপ্ত নিউজ
রংপুর বিভাগ

ভাড়াটিয়া নিয়োগ করে প্রেমিককে কুপিয়ে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ভাড়াটিয়া নিয়োগ করে প্রেমিককে কুপিয়ে হত্যা
প্রতীকী ছবি

ভাড়াটিয়া নিয়োগ করে ৩০ হাজার টাকার বিনিময়ে প্রেমিক কৃষক টাবুল বর্মনকে কুপিয়ে হত্যা করেছেন প্রেমিকা ললিতা রানী।


শনিবার
(৩ ফেব্রুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পঞ্চগড়ের পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা।


পুলিশ সুপার বলেন, টাবুলের বাড়ি আটোয়ারী উপজেলার লাখেরাজ ঘুমটি এলাকায়। গত ৩১ জানুয়ারি বাড়ি থেকে নিখোঁজ হন তিনি। নিখোঁজের পরদিন সদর থানায় একটি জিডি করেন তার ছোট ভাই। ফোনের কল রেকর্ডের সূত্র ধরে ললতিাকে আটক করা হয়।

আরও পড়ুন: ৩ জনকে হত্যার কথা স্বীকার করেছে ভাগ্নে

তার দেয়া তথ্যমতে, শুক্রবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলার সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের ডেলোপাড়া এলাকায় একটি আম বাগানের ড্রেন থেকে উপজেলার কৃষক টাবুল বর্মনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এসএম শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) কনক কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিরুল্লাহ, ডিবির ওসি মোজাফফর হোসেন, সদর থানার ওসি প্রদীপ কুমার রায়, বোদা থানার ওসি মোজাম্মেল হকসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। 

বিপ্লব / আল / দীপ্ত সংবাদ