দীপ্ত নিউজ
রাজনীতি

সংসদ ভেঙে দিয়ে নতুন নির্বাচনের দাবি

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
প্রকাশ:
সংসদ ভেঙে দিয়ে নতুন নির্বাচনের দাবি
নতুন নির্বাচনের দাবিতে রাজধানীতে সমাবেশ করেছে গণসংহতি আন্দোলন

সংসদ ভেঙে দিয়ে নতুন নির্বাচনের দাবিতে রাজধানীতে সমাবেশ করেছে গণসংহতি আন্দোলন। এসময় বক্তারা বলেন, জনগণের ভোট ছাড়া অবৈধভাবে সংসদ গঠিত হয়েছে, ফলে এই সংসদ ও সরকার জনগণের জন্য কোন কল্যাণ বয়ে আনতে পারবে না।

জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, ডামি নির্বাচন ও ডামি সংসদ জনগণ প্রত্যাখ্যান করেছে। এই সরকারকে ৫ বছর ক্ষমতায় থাকতে দেওয়া হবে না।

সমাবেশ শেষে গণতন্ত্র মঞ্চের নেতারা পুলিশের বাধা উপেক্ষা করে মিছিল বের করেন। মিছিলটি তোপখানা রোড হয়ে পল্টন মোড়ের কাছে গিয়ে শেষ হয়।

 

আরও পড়ুন: দয়াগঞ্জে বিএনপির কালো পতাকা মিছিল

 

আল / দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।