শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
রাজনীতি

১০ ডিসেম্বরের সমাবেশ ঘিরে বিএনপি জঙ্গিদেরকে মাঠে নামিয়েছে; ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
১০ ডিসেম্বরের সমাবেশ ঘিরে বিএনপি জঙ্গিদেরকে মাঠে নামিয়েছে; ওবায়দুল কাদের

ঢাকায় ১০ ডিসেম্বরের সমাবেশ ঘিরে বিএনপি জঙ্গিদেরকে মাঠে নামিয়েছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গতকাল ঢাকা মহানগর ছাত্রলীগের বার্ষিক সম্মেলনে তিনি নেতা-কর্মীদেরকে ওয়ার্ডে-ওয়ার্ডে পাহারা দেওয়ার আহ্বান জানিয়েছেন।

ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ছাত্রলীগের যৌথ বার্ষিক সম্মেলনে, সকাল থেকেই জড়ো হন নেতা কর্মীরা। সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ অংশ নেন সংগঠনের কেন্দ্রীয় নেতারা। ওবায়দুল কাদের অভিযোগ করেন, ১০ ডিসেম্বরকে কেন্দ্র করে আগুন সন্ত্রাস শুরু করেছে বিএনপি। এজন্য প্রতিটি ওর্য়াডের নেতা কর্মীদের সর্তক থাকার নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান তিনি।

তার অভিযোগ, সমাবেশকে ঘিরে জঙ্গি ও সাম্প্রদায়িক শক্তিকে মাঠে নামিয়েছে বিএনপি। বিএনপি সহিংসতার পথে হাটলে, সমুচিত জবাব দেয়া হবে বলেও হুশিয়ারী দেন তিনি।