দীপ্ত নিউজ
জাতীয়

গণভবনে প্রধানমন্ত্রীকে নবনিযুক্ত হুইপদের শুভেচ্ছা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
গণভবনে প্রধানমন্ত্রীকে নবনিযুক্ত হুইপদের শুভেচ্ছা
প্রধানমন্ত্রীকে গণভবনে শুভেচ্ছা জানিয়েছেন দ্বাদশ জাতীয় সংসদের চিফ হুইপসহ নবনিযুক্ত হুইপরা।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণভবনে শুভেচ্ছা জানিয়েছেন দ্বাদশ জাতীয় সংসদের চিফ হুইপ নূর–ই–আলম চৌধুরীসহ নবনিযুক্ত হুইপরা।

বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে গণভবনে প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান তারা। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে, মঙ্গলবার (২৩ জানুয়ারি) সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম স্বাক্ষরিত ২টি আলাদা প্রজ্ঞাপনে জাতীয় সংসদের চিফ হুইপ ও হুইপ নিয়োগ দেওয়া হয়।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে ইউরোপিয়ান ইউনিয়নের শুভেচ্ছা

দ্বাদশ সংসদের হুইপরা হলেন, ইকবালুর রহিম (দিনাজপুর–৩ আসন), আবু সাঈদ আল মাহমুদ স্বপন (জয়পুরহাট–২ আসন), মো. নজরুল ইসলাম বাবু (নারায়ণগঞ্জ–২ আসন), সাইমুম সরওয়ার কমল (কক্সবাজার–৩) এবং মাশরাফী বিন মুর্তজা (নড়াইল–২ আসন)।

উল্লেখ্য, চিফ হুইফ হলেন সংসদে সরকারি দলের মুখপাত্র। তার সঙ্গে কয়েকজন হুইপ থাকেন। তাদের প্রধান কাজ হলো সংসদে দলীয় শৃঙ্খলা রক্ষা করা। রাষ্ট্রীয় মর্যাদাক্রম অনুযায়ী, চিফ হুইপ পূর্ণমন্ত্রীর পদমর্যাদা এবং হুইপ প্রতিমন্ত্রীর পদমর্যাদা ভোগ করেন।

আরও পড়ুন: গবেষণায় জোর দেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

 

এসএ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।