শিরোনাম
বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান ১৪৭ পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ সভাপতি ব্রাজিল-জাপান প্রীতি ম্যাচ২০ মিনিটের মধ্যে ২ গোল খেল ব্রাজিল, শোধ ১টি ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৭৪ অবহেলায় অরক্ষিত নওগাঁর ঐতিহাসিক জগদ্দল মহাবিহার স্থানীয় নির্বাচনে ভোটচোর ইঞ্জিনিয়ারদের ছাড় দেয়া হবে না: জামায়াত আমির মৃত্যুর সাড়ে সাত মাস পর ককটেল বিস্ফোরণ মামলার আসামী বীর মুক্তিযোদ্ধা ‘ডিসেম্বরের পরেও চাকরি করতে হবে’, ওসিকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি ছোট ভাইয়ের মৃত্যুর শোকে ১৮ ঘণ্টা পর মারা গেলেন বড় ভাইও ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ: শিক্ষামন্ত্রী
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

জীবিতকে মৃত দেখিয়ে ‘বয়স্ক ভাতার কার্ড’ বাতিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
জীবিতকে মৃত দেখিয়ে ‘বয়স্ক ভাতার কার্ড’ বাতিল
সামসুন নাহার

জীবিতকে মৃত দেখিয়ে তার ‘বয়স্ক ভাতার কার্ড‘ বাতিল করে যোগ করা হয়েছে অন্য আরেকজনের নাম। যিনি এক বছর ধরে ভাতাও পাচ্ছেন। এমন ঘটনা ঘটেছে নোয়াখালীর বেগমগঞ্জে। এই অনিয়মের সাথে জড়িতদের শাস্তির আওতায় আনার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

জীবিত হয়েও সরকারি কাগজে তিনি মৃত! ৯২ বছর বয়সী এই মানুষটির নাম সামসুন নাহার।

নোয়াখালীর বেগমগঞ্জের আমান উল্যাপুর ইউনিয়নের বাসিন্দা সামসুন নাহার, স্বামীর মৃত্যুর পর প্রায় ২৫ বছর ধরে সরকারের দেয়া বয়স্ক ভাতা পেয়ে আসছিলেন। হঠাৎ কোরেই গত এক বছর ধরে তিনি ভাতার টাকা পান না। কারণ, সরকারি কাগজে তিনি এখন মৃত। অথচ তার পরিবর্তে ভাতা পাচ্ছেন একই নামের আরেক নারী।

অনুসন্ধানে জানা যায়, গত বছরের ফেব্রুয়ারিতে সামসুন নাহারকে মৃত দেখিয়ে ভাতার কার্ড বাতিল করা হয়।

সরকারের দেয়া বয়স্ক ভাতা নিয়ে এমন অনিয়মের ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা। ঘটনা তদন্তে নড়েচড়ে বসেছে স্থানীয় প্রশাসন। খোঁজা হচ্ছে দোষীদের।

বয়স্ক ভাতা বন্ধের পর থেকে মানবেতর জীবনযাপন করছেন সামসুন নাহার। পরিবার ও স্থানীয়দের দাবী, দ্রুত সচল করা হোক তার বয়স্ক ভাতার কার্ড।

 

আল / দীপ্ত সংবাদ