শিরোনাম
ধর্মীয় সম্প্রীতি নষ্টে গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী সব ধর্মের মানুষকে কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর তিন জেলায় পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে যেসব কাজ করা যাবে অগ্নিদুর্ঘটনার ঝুঁকি এড়াতে ১৩ নির্দেশনা ফায়ার সার্ভিসের বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম: রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী রাজশাহী আসছেন মঙ্গলবার, ব্যাপক প্রস্তুতি ডেঙ্গুতে একদিনে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৫১ নিজের সন্তানের জন্য হলেও ঢাকাকে পরিচ্ছন্ন রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

গোসল করতে বলায় আত্মহত্যা

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
গোসল করতে বলায় আত্মহত্যা
সখিপুর থানা

টাঙ্গাইলের সখীপুরে লামিয়া আক্তার (৯) নামের এক স্কুল শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। গোসল করতে বলায় লামিয়া আক্তার নামে ওই শিশু ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে উপজেলার যাদবপুর গ্রামে এ ঘটনা ঘটে। লামিয়া ওই গ্রামের লুৎফর রহমানের মেয়ে এবং যাদবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী।

স্থানীয় ইউপি সদস্য ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, লামিয়া তীব্র শীতের কারণে ১ সপ্তাহ গোসল না করায় মঙ্গলবার সকাল ৯টার দিকে তার মা গোসল করতে বলে। লামিয়া গোসল করবে না বললে মা তার সঙ্গে রাগারাগি করে। একপর্যায়ে তার মা পরিবারের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। এর এক ফাঁকে লামিয়া ঘরের দরজা বন্ধ করে দেয় এবং বিষয়টি টের পেয়ে অনেক ডাকাডাকির পর কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে ঘরে লামিয়াকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় স্বজনরা।

তিনি আরও জানান, পরে মুমূর্ষু অবস্থায় তাকে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

এ ঘটনায় সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি জেনেছি। এ নিয়ে কেউ কোনো অভিযোগ নিয়ে আসেনি।

 

আল / দীপ্ত সংবাদ