শিরোনাম
ভারত,পাকিস্তান, শ্রীলংকার তুলনায় বাংলাদেশের ঋণের হার কম পূর্বনির্ধারিত স্থানেই কৃষি বিশ্ববিদ্যালয় চান শরীয়তপুরবাসী প্রতিমা বিসর্জন শেষে নদে পড়ে নিখোঁজ, ৪১ ঘণ্টা পর যুবকের লাশ উদ্ধার কক্সবাজারের হোটেলে ফের আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে অটোরিকশায় মাইকিং, গ্রেপ্তার ২ ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু পানিতে ডুবতে থাকা গাড়ি থেকে চালককে উদ্ধার করল সাংবাদিক রিয়াদে নিহত শাহেদের মরদেহ গ্রহণ করলেন শামা ওবায়েদ
দীপ্ত নিউজ
অর্থনীতি

বাণিজ্য মেলায় নজর কেড়েছে বিদেশি কার্পেট

আল আমিন
আল আমিন
প্রকাশ:
বাণিজ্য মেলায় নজর কেড়েছে বিদেশি কার্পেট
বাণিজ্য মেলায় ক্রেতাদের নজর কেড়েছে বিদেশী কার্পেট।

বাণিজ্য মেলায় ক্রেতাদের নজর কেড়েছে বাহারী বিদেশী কার্পেট। আগ্রহ বেশি তুর্কি ও কাশ্মিরি কার্পেটের দিকে। ছাড় থাকলেও দাম নিয়ে সন্তুষ্ট নন বেশির ভাগ ক্রেতা।

উদ্বোধনের পরদিন সোমবার (২২ জানুয়ারি) ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় দর্শণার্থীর স্বল্পতা থাকলেও সমাগম নেহাত কম নয়।

আরও পড়ুন: বাণিজ্য মেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বরাবরের মত এবারেও মেলার অন্যতম আকর্ষণ দেশি–বিদেশি কার্পেট। তুর্কি ও কাশ্মিরি কার্পেটের দোকানে দেখা গেল ক্রেতাদের বেশ ভিড়। ভেড়ার লোম, রেশম সুতা বা সিনথেটিক ফাইবার, হাতে তৈরি অথবা মেশিনে বোনা–সবধরণের কার্পেটই পাওয়া যাচ্ছে মেলায়।

তবে দাম নিয়ে ক্রেতাদের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

বিক্রেতারা জানান, মান ও আকারভেদে কার্পেটের দামের তারতম্য রয়েছে। বাণিজ্য মেলায় আসা কার্পেটগুলো ৩০ থেকে ৫০ বছর পর্যন্ত ব্যবহার উপযোগী।

আরও পড়ুন: গাজীপুরে হয়ে গেল ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

 

এসএ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।