দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

ওমানে নোয়াখালীর প্রবাসী তরুণের আত্মহত্যা

আল আমিন
আল আমিন
প্রকাশ:
ওমানে নোয়াখালীর প্রবাসী তরুণের আত্মহত্যা
প্রবাসী তরুণ সফি উল্যাহ ওরফে শাকিল ।

ওমানের মাস্কাটে নোয়াখালীর কোম্পানীগঞ্জের সফি উল্যাহ ওরফে শাকিল (২৪) নামে এক প্রবাসী তরুণ আত্মহত্যা করেছে।

শনিবার (২০ জানুয়ারি) ভোর রাতের দিকে ওমানের মাস্টাক শহরে এ ঘটনা ঘটে।

সফি উল্যাহ বসুরহাট পৌরসভার করালিয়া এলাকার কাসেম মিয়া নতুন বাড়ির শহীদ উল্যার ছেলে।

নিহতের ভগ্নিপতি সালাউদ্দিন জানান, শাকিল ১১ মাস আগে ওমানের মাস্কাট শহরে পাড়ি জমান। সেখানে সে ইলেকট্রিক, পাইপ ফিটারের কাজ করত। এর মধ্যে দেশে তার পরিবার অনেক টাকা দেনা পড়ে যায়। কিছু দিন যাবত এ বিষয় নিয়ে তার মধ্যে হতাশা কাজ করত।

আরও পড়ুন: বাবা মায়ের সঙ্গে অভিমান করে যুবকের আত্মহত্যা  

তিনি আরও জানান, ভোর রাতে মাস্কাট শহরে তার ঘরের পাশে একটি নির্মাণাধীন ভবনে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। একই দিন সকালে কোম্পানীর ফোরম্যান বিষয়টি মুঠোফোনে তার পরিবারকে অবহিত করে।

বসুরহাট পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক নুর উদ্দিন ফাহাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, শাকিল দেশে থাকতে ছাত্রদলের সক্রিয় রাজনীতির সাথে জড়িত ছিল। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার তার মরদেহ দেশে আনতে সরকারের সহযোগিতা কামনা করেছে।

আরও পড়ুন: চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে অন্ত:সত্বা নারীর আত্মহত্যা

 

এসএ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।