শিরোনাম
জনগণের সেবায় ভোর ৬টা থেকে রাত ২টা পর্যন্ত কাজ করে যাচ্ছি: আইনমন্ত্রী আমি সব সাংবাদিককে গালি দিইনি: এনায়েতুল্লাহ আব্বাসি ১৮ বছরের আগেই বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর 'প্রটোকল ভঙ্গ 'রাজশাহী বিভাগীয় কমিশনার প্রত্যাহার যুব উন্নয়ন অধিদপ্তরে প্রশ্নফাঁস: বিএআরসির সহকারী পরিচালক সোহাগ ফকির গ্রেপ্তার ৩ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র বুধবার রাজধানীর যে যে এলাকার মার্কেট-দোকানপাট বন্ধ বৈদেশিক মুদ্রা বিনিময় হার, ২১ অক্টোবর ২০২৬ বুধবার (২১ অক্টোবর ২০২৬) নামাজ পড়ার সময়সূচি বাংলাদেশ–আফগানিস্তান ম্যাচসহ টিভিতে আজকের খেলা, ২১ অক্টোবর ২০২৬
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

দেরিতে স্কুলে আসায় প্রধান শিক্ষককে শোকজ

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
প্রকাশ:
দেরিতে স্কুলে আসায় প্রধান শিক্ষককে শোকজ
পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

সময় মতো শিক্ষার্থীরা উপস্থিত হলেও যথাসময়ে স্কুলে উপস্থিত না হওয়ায় প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) করেছে উপজেলা শিক্ষা অফিস। ঘটনাটি ঘটেছে ফেনীর সোনাগাজীর বগাদানা ইউনিয়নের পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারী) সোনাগাজী উপজেলা সহকারী শিক্ষা অফিসার সাইফুল ইসলাম ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবরাজ রাজুকে দেরিতে স্কুলে উপস্থিত হওয়ার কারন জানতে চেয়ে ৩ কর্ম দিবসের মধ্যে শোকজের জবাব চেয়ে এই নোটিশ দেয়৷

জানা যায়, সরকারি নিয়ম অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সকাল ৯ টায় স্কুলে উপস্থিত থাকার কথা থাকলেও প্রধান শিক্ষক দেবরাজ রাজু নিয়মিত বিদ্যালয়ে দেরিতে আসেন।

সরেজমিন অনুসন্ধানে জানা গেছে, প্রধান শিক্ষক দেবরাজ রাজু পাইক পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে যোগদানের পর থেকেই প্রায় প্রতিদিন নিদ্দিষ্ট সময়ের ঘন্টা খানেক দেরিতে বিদ্যালয়ে আসেন। গত ১৮ জানুয়ারী বৃহস্পতিবার সকাল ১০:১৫ মিনিটে বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষকের দেখা মিলেনি। সহকারী শিক্ষকরা জানান প্রধান শিক্ষক তখনো আসেননি।

কয়েকজন অভিভাবক ও সহকারী শিক্ষকদের সাথে কথা বলে জানা যায়, প্রধান শিক্ষক দেবরাজ রাজু গত ১১ জানুয়ারী সকাল ১০:২০ মিনিটে, ১৪ জানুয়ারী সকাল ১০ টায়, ১৬ জানুয়ারী সকাল ১০ টায় এবং ১৭ জানুয়ারী সকাল ১০:৩০ টায় বিদ্যালয়ে উপস্থিত হন।

সোনাগাজী উপজেলা সহকারী শিক্ষা অফিসার সাইফুল ইসলাম শোকজের বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার জানতে পারি পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবরাজ রাজু সকাল ১০:১৫ মিনিটেও স্কুলে আসেননি। এজন্য প্রধান শিক্ষককে শোকজ করা হয়েছে। শোকজের জবাব পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

 

আবদুল্লাহ/ আল / দীপ্ত সংবাদ

 

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।