দীপ্ত নিউজ
পরিবেশ

৬ জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
৬ জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে

শীতের তীব্রতায় কাবু রাজধানীসহ সারা দেশ। ছয় জেলায় তাপমাত্রা নেমেছে ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে।

জেলাগুলো হলো– বান্দরবান, চুয়াডাঙ্গা, বরিশাল, পাবনা, মৌলভীবাজার ও চট্টগ্রাম। এর মধ্যে সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় বান্দরবানে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

মৌলভীবাজারে তাপমাত্রা ছিল ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী– তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামলে, মাধ্যমিক ও প্রাথমিকের স্কুল বন্ধ করে দেওয়ার কথা। কিন্তু কোথাও তা বাস্তবায়নের খবর পাওয়া যায়নি।

এদিকে, দেশের বিভিন্ন স্থানে বাড়ছে শীতজনিত রোগব্যাধি।

 

আল / দীপ্ত সংবাদ