দীপ্ত নিউজ
জাতীয়

নির্বাচন নিয়ে এখনো ষড়যন্ত্র চলছে: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
নির্বাচন নিয়ে এখনো ষড়যন্ত্র চলছে: প্রধানমন্ত্রী
বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত আওয়ামী লীগের নেতাদের ফুলের শুভেচ্ছায় সিক্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা

 

নির্বাচন বাতিল নিয়ে এখনো ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে গণভবনে প্রবাসী আওয়ামী লীগ নেতাদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এ অভিযোগ করেন শেখ হাসিনা।

এসময় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন সরকার প্রধান। গণভবনে বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত আওয়ামী লীগের নেতাদের ফুলের শুভেচ্ছায় সিক্ত হন বঙ্গবন্ধু কন্যা।

তিনি বলেন, দেশের গণতান্ত্রিক আন্দোলন এবং বিশ্ব জনমত গঠনে প্রবাসীদের অবদান অতুলনীয়।

২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে, প্রবাসী বাংলাদেশীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী।

 

এসএ/দীপ্ত নিউজ