শিরোনাম
ঢাকা আসছেন বিলাল আব্বাস, দেখা করবেন যেভাবে দেশের কোনো ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি: বাংলাদেশ ব্যাংক আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে গণপিটুনিতে দুজনের মৃত্যু আরও ৬ কার্গো এলএনজি কিনছে সরকার প্রবাসীদের নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিল ‘প্রবাস’ প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতা দলের তারেক রহমান ৪ নভেম্বর পর্যন্ত ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত আ.লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে ক্ষমতায় এসেছে বিএনপি: জামায়াত আমির যেকোনো বাধা উপেক্ষা করে ফুটপাত দখলমুক্ত করা হবে: ডিএনসিসি প্রশাসক
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

নড়াইল থেকে ‘মেছো বাঘ’ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
নড়াইল থেকে ‘মেছো বাঘ’ উদ্ধার
মেছো বাঘ’

 

নড়াইল সদর উপজেলার নুনক্ষীর থেকে একটি মেছো বাঘ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ওই গ্রামের শাহাবুদ্দিনের নির্মাণাধীন বাথরুমের গর্ত থেকে প্রাণীটিকর উদ্ধার করে খুলনা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মীরা ।

এসময় তাদরর কাজে সহযোগিতা করেন নড়াইল বন বিভাগের কর্মীরা।

খুলনা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের জুনিয়র ওয়াইল্ড লাইফ স্কাউট মোহাম্মদ শাহিন বলেন, নড়াইল বন বিভাগের মাধ্যমে খবর পেয়ে আমরা মেছো বাঘকে উদ্ধার করি। তবে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের হিসেবে এই প্রাণিটিকে ‘মেছো বিড়াল’ বলা হয়। প্রাণীটি সবার কাছে ‘মেছো বাঘ’ হিসেবে পরিচিত। প্রাণীটি বর্তমানে আমাদের পুর্নবাসন কেন্দ্রে সংরক্ষিত আছে। তাকে সুস্থ করে সুন্দরবনে অবমুক্ত করা হবে।

মোহাম্মদ শাহিন আরও বলেন, বন্যপ্রাণী সংরক্ষণসহ প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় মেছো বিড়াল বা মেছো বাঘসহ যে কোনো ধরনের বন্যপ্রাণী লোকালয়ে দেখলে আমাদের জানাবেন। কেউ কোনো প্রাণীকে আটকে রাখা বা হত্যা করবেন না। তাহলে অপরাধে জড়িয়ে পড়বেন।

এসময় উপস্থিত নড়াইল বন বিভাগের কর্মকর্তা আব্দুর রশিদ, খুলনা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের জুনিয়র ওয়াইল্ড লাইফ স্কাউট, অনিমেষ চন্দ্র মীরবর ও কর্মী শরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।

 

রাজু / আল / দীপ্ত সংবাদ

 

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।