শিরোনাম
কক্সবাজারে সাগরে ভেসে এল আরেক পর্যটকের লাশ, নিহত বেড়ে ৫ বিএনপি যা প্রতিশ্রুতি দেয়, তা বাস্তবায়ন করে : রুহুল কবির রিজভী ‘সব সন্তানের নামও মনে রাখতে পারি না’, ৫৮ সন্তানের বাবা সাদিকের গল্প হুতিদের হামলার শঙ্কামার্কিন কর্মীদের সৌদি আরব ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে: আইএসপিআর এএফআই আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ যাদুকাটা নদীর তীর কেটে বালু উত্তোলনের অভিযোগে দুইজনকে কারাদণ্ড আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার ভোলায় পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে জরুরি সতর্কতা জারি
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

স্বাধীনতার পর প্রথম মন্ত্রী পাচ্ছে রাজবাড়ী

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
স্বাধীনতার পর প্রথম মন্ত্রী পাচ্ছে রাজবাড়ী
মোঃ জিল্লুল হাকিম

স্বাধীনতার পর প্রথম মন্ত্রী পাচ্ছে রাজবাড়ী জেলা। মন্ত্রীসভায় ডাক পেয়েছেন দ্বাদশ সংসদ নির্বাচনের রাজবাড়ী–২ আসনের ৫ বারের নির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম। তিনি রাজবাড়ী জেলা আওয়ামী লীগের টানা ৩বারের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৪ এর মন্ত্রী সভার নাম প্রকাশ হওয়ার পর বুধবার ( ১০ই জানুয়ারি) সন্ধ্যায় সংবাদটি পাওয়ার সাথে সাথেই মুহুর্তের মধ্যেই তা ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

রাজবাড়ী–২ আসনের ৫ বারের নির্বাচিত সাংসদ বর্ষিয়ান রাজনীতিবিদ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের টিকেটে নির্বাচিত এমপি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম নতুন মন্ত্রী পরিষদের স্থান পেয়েছেন।

এ খবরের পর রাজবাড়ী–২ এর নির্বাচনী এলাকা বালিয়াকান্দি, পাংশা ও কালুখালী এই উপজেলার সর্বস্তরের জনসাধারনের মাঝে বইছে আনন্দের জোয়ার।

জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম ১৯৫৪ সালের ২ জানুয়ারি রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার আনন্দ বাজার গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা মোঃ আবুল হোসেন নিজেও ছিলেন একজন সমাজসেবক এবং শিক্ষানুরাগী। তার পৈতৃক বাড়ি পাংশা উপজেলার নারায়ণপুর গ্রামে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর(এমএ) পাশ করেছেন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় মোঃ জিল্লুল হাকিম মুক্তিযুদ্ধকালীন গোয়ালন্দ মহকুমা কমান্ডার ছিলেন। তিনি সংসদ সদস্যের পাশাপাশি একজন সফল ব্যবসায়ি। তার স্ত্রী সাঈদা হাকিম ও দুই ছেলে মিতুল হাকিম ও রাতুল হাকিমও সফল ব্যবসায়ি।

বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম ৬বার জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে ৫বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ১৯৯৬ সালে প্রথম নির্বাচনে তিনি জাতীয় পার্টির প্রার্থীকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন। পরের বার অর্থাৎ ২০০১সালের নির্বাচনে বিএনপির প্রার্থী নাসিরুল হক সাবুর কাছে হেরে যান তিনি। পরবর্তী ২০০৮ সালের নির্বাচনে বিএনপির নাসিরুল হক সাবুকে পরাজিত করে ফের সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ২০১৪ সালে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এরপর ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।

এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে বিজয়ী হন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম ২ লাখ ৩১ হাজার ৮৮৪ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ও কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী হক ঈগল প্রতীকে পান ৪৬ হাজার ৪৬৬ ভোট। ভোটের ব্যবধান ১ লাখ ৮৫ হাজার ৪১৮।

বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম সংসদ সদস্যের পাশাপাশি রাজবাড়ী জেলা আওয়ামী লীগকে সুসংগঠিত করতে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। সর্বশেষ তিনি ২০২১ সালের ১৬ অক্টোবর ত্রি–বার্ষিক সম্মেলনে ৩ বারের মতো রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন।

উল্লেখ্য যে, ১০ই জানুয়ারি সন্ধ্যায় পরে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোঃ মাহবুব হোসেন জানান, যারা নতুন মন্ত্রিসভার দায়িত্ব পেয়েছেন তাদের শপথ গ্রহণের জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে। আগামীকাল ১১ই জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে শপথ নেবেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। নতুন মন্ত্রিসভা ২৫পূর্ণমন্ত্রী এবং ১১প্রতিমন্ত্রী নিয়ে গঠিত হবে।

 

আল / দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।