দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের স্কুলে কিশোর বন্দুকধারীর হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
যুক্তরাষ্ট্রের স্কুলে কিশোর বন্দুকধারীর হামলা

 

যুক্তরাষ্ট্রের একটি স্কুলে কিশোর বন্দুকধারীর হামলায় এক শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত পাঁচজন।

স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে আইওয়া অঙ্গরাজ্যের পেরি হাইস্কুলে বন্দুক হামলার ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নতুন সেমিস্টার শুরুর প্রথম দিনে শিক্ষক–শিক্ষার্থীরা স্কুলে প্রবেশের সময় হামলার ঘটনা ঘটে। সন্দেহভাজন হামলাকারীর বয়স ১৭ বছর। তার নাম ডিলান বাটলার। সে ওই স্কুলের শিক্ষার্থী। হামলার পর ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় তার লাশ পাওয়া গেছে।

অপরাধ তদন্ত বিভাগের সহকারী পরিচালক মিচ মর্টভেত সাংবাদিকদের বলেন, বাটলার শটগান ও পিস্তল নিয়ে স্কুলে ঢুকে হামলা চালায়। এ সময় সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক পোস্ট করে। এ ঘটনার পর স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।

মিচ মর্টভেত আরও বলেন, কী কারণে এ হামলা হয়েছে, সেটি তদন্ত করে দেখা হচ্ছে।

 

এসএ/দীপ্ত নিউজ

 

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।