শিরোনাম
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস
দীপ্ত নিউজ
বাংলাদেশ

স্বতন্ত্র ও নৌকা প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ২০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
স্বতন্ত্র ও নৌকা প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ২০
সংঘর্ষের ঘটনা ঘটলো সাঁথিয়া উপজেলা আ.লীগ ও স্বতন্ত্র প্রার্থীের মধ্যে

পাবনা–১ আসনের স্বতন্ত্র প্রার্থী আবু সাইয়িদের ও নৌকা প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন।

শুক্রবার‌ (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় সাঁথিয়া পৌর সদরের বোয়ালমারী বাজারে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী জানান, সন্ধ্যায় স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের পক্ষে নির্বাচনী মিছিল বের করেন সমর্থকরা। মিছিলটি উপজেলা আ.লীগের অফিস পার হওয়ার সময় পিছন থেকে ইট পাটকেল ছুঁড়ে নৌকার সমর্থকেরা। এ সময় পাল্টা হামলা করে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকেরা। উভয়পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটলে এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়।

আহতদের সাঁথিয়া ও বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নৌকার প্রার্থী শামসুল হকের ছেলে বেড়া পৌরসভার মেয়র আসিফ শামস বলেন, স্বতন্ত্র প্রার্থীর নেতাকর্মীরা আমাদের অফিসে অতর্কিত হামলা চালিয়েছে। এতে আমাদের ১৪ জন আহত হয়েছেন। দুইজনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে তারা পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে।‌

স্বতন্ত্র প্রার্থী আবু সাইয়িদের প্রধান নির্বাচনী এজেন্ট আব্দুল বাতেন বলেন, নির্বাচনী সভা শেষে ফেরার‌ পথে দুইপাশ থেকে নৌকার সন্ত্রাসী বাহিনী হামলা চালিয়েছে। এতে আমাদের ৭–৮ জন নেতাকর্মী আহত হয়েছে। 

সাঁথিয়া থানার ওসি আনোয়ার হোসেন বলেন, ঘটনার পরই পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে পুলিশ। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ইতোমধ্যে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

শামসুল/রিতু/এসএ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।