শিরোনাম
বর্তমান পৃথিবীতে মৃত্যুর অন্যতম সবচেয়ে বড় কারণ ‘লাইফস্টাইল ডিজিজ’ ওয়ানডে ইতিহাসে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়লেন ব্রুক কক্সবাজারে সাগরে ভেসে এল আরেক পর্যটকের লাশ, নিহত বেড়ে ৫ বিএনপি যা প্রতিশ্রুতি দেয়, তা বাস্তবায়ন করে : রুহুল কবির রিজভী ‘সব সন্তানের নামও মনে রাখতে পারি না’, ৫৮ সন্তানের বাবা সাদিকের গল্প হুতিদের হামলার শঙ্কামার্কিন কর্মীদের সৌদি আরব ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে: আইএসপিআর এএফআই আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ যাদুকাটা নদীর তীর কেটে বালু উত্তোলনের অভিযোগে দুইজনকে কারাদণ্ড আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার
দীপ্ত নিউজ
রাজশাহী বিভাগ

লালমনিরহাটে ট্রাকের চাপায় মা-ছেলের মৃত্যু

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
প্রকাশ:
লালমনিরহাটে ট্রাকের চাপায় মা-ছেলের মৃত্যু

 

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় বিয়ের দাওয়াত খেয়ে ফেরার পথে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা ও ছেলে নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন নিহতের ছেলের বাবা।

সোমবার (২৫ ডিসেম্বর) রাত ৮টার দিকে লালমনিরহাট–বুড়িমারী মহাসড়কের কাকিনা চাপারতল পুলিশ বক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– উপজেলার কাকিনা ইউনিয়নের মহিষামুড়ি গ্রামের মুনির হোসেনের স্ত্রী রিনা খাতুন(২৬) ও ছেলে রাইয়ান (২) ।

পুলিশ ও স্থানীয়রা জানান, সন্ধ্যায় কালীগঞ্জে একটি বিয়ের অনুষ্ঠান থেকে– স্ত্রী ও ছেলেকে নিয়ে মোটরসাইকেলে বাড়িতে ফিরছিলেন মুনির। পরে কাকিনা চাপারতল পুলিশ বক্সের সামনে আসলে পেছন থেকে একটি পাথরবোঝাই ট্রাক ধাক্কা দেয়। এ সময় তার স্ত্রী রিনা খাতুন ও ছেলে রাইয়ান ছিটকে ট্রাকের নিচে পড়ে যায়। সেখানে পিষ্ট হয়ে তাদের মৃত্যু হয়। এ সময় মোটরসাইকেলে থাকা মনিরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, দূর্ঘটনার পরপরেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

 

আল/ দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।