শিরোনাম
জনগণের সেবায় ভোর ৬টা থেকে রাত ২টা পর্যন্ত কাজ করে যাচ্ছি: আইনমন্ত্রী আমি সব সাংবাদিককে গালি দিইনি: এনায়েতুল্লাহ আব্বাসি ১৮ বছরের আগেই বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর 'প্রটোকল ভঙ্গ 'রাজশাহী বিভাগীয় কমিশনার প্রত্যাহার যুব উন্নয়ন অধিদপ্তরে প্রশ্নফাঁস: বিএআরসির সহকারী পরিচালক সোহাগ ফকির গ্রেপ্তার ৩ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র বুধবার রাজধানীর যে যে এলাকার মার্কেট-দোকানপাট বন্ধ বৈদেশিক মুদ্রা বিনিময় হার, ২১ অক্টোবর ২০২৬ বুধবার (২১ অক্টোবর ২০২৬) নামাজ পড়ার সময়সূচি বাংলাদেশ–আফগানিস্তান ম্যাচসহ টিভিতে আজকের খেলা, ২১ অক্টোবর ২০২৬
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

আরব সাগরে বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলা

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
প্রকাশ:
আরব সাগরে বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলা

 

আরব সাগরের ভারতীয় উপকূলে রাসায়নিক পদার্থবাহী একটি কার্গো জাহাজে ড্রোন হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। এতে জাহাজটির বেশ ক্ষয়ক্ষতি হয়েছে।

যুক্তরাষ্ট্র জানিয়েছে, ভারতের উপকূলে হামলার শিকার জাহাজটি লাইবেরিয়ায় রেজিস্ট্রিকৃত হলেও সেটার মালিক জাপান। তবে সেটি পরিচালনা করা হতো নেদারল্যান্ডস থেকে।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন বলছে, এই জাহাজে ইরান থেকে ড্রোন ছোড়া হয়েছে। অন্যদিকে ইসরাইলও বলছে, ইরান থেকেই এই ড্রোন হামলা চালানো হয়েছে।

তবে, তেহরান এ বিষয়ে এখনো প্রতিক্রিয়া জানায়নি।

সামুদ্রিক নিরাপত্তা সংস্থা অ্যামব্রের তথ্য অনুযায়ী, লাইবেরিয়ার পতাকাবাহী রাসায়নিক পণ্যের ট্যাংকারটি ইসরায়েলের সাথে যুক্ত ছিল। এটি সৌদি আরব থেকে ভারতের দিকে যাচ্ছিলো।

এ হামলায় জাহাজে আগুনের সূত্রপাত হলেও তা নিভিয়ে ফেলা হয়। যদিও ২০ ক্রু সদস্যদের কারো কোন ক্ষতি হয়নি।

 

এসএ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।