দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

বাগেরহাটে শীতার্ত মানুষের মাঝে পুনাকের শীতবস্ত্র বিতরণ

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
প্রকাশ:
বাগেরহাটে শীতার্ত মানুষের মাঝে পুনাকের শীতবস্ত্র বিতরণ
শীতবস্ত্র বিতারণ করেছে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি

 

বাগেরহাটে শীতার্ত অসহায় শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতারণ করেছে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)।

সোমবার (১৮ ডিসেম্বর) রাতে বাগেরহাটের খানজাহান আলী মাজার ও শহরের বাসস্টান্ড এলাকায় শীতার্ত অসহায় মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন পুনাক বাগেরহাটের সভানেত্রী ও পুলিশ সুপার আবুল হাসনাত খান এর সহধর্মিনী ডা. জান্নাতুল ফেরদৌস চৌধুরি (জিনিয়া)।

এসময় বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামানের সহধর্মিনী শিরীন জামান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাসেলুর রহমানের সহধর্মিনী হাবিবা সুলতানা।

পুনাক বাগেরহাটের সভানেত্রী ডা. জান্নাতুল ফেরদৌস চৌধুরি বলেন, শীতার্ত মানুষের প্রতি সহানুভূতি ও মমতা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। এর ধারাবাহিকতায় বাগেরহাটের অসহায় ছিন্নমুল মানুষের মাঝে পুনাকের পক্ষ থেকে কম্বল বিতারন করা হয়েছে।

আগামীতে অসহায় দরিদ্র মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পসহ নানা পরিকল্পনা আছে আমাদের। পুনাক সব সময় অসহায় দরিদ্র মানুষের পাশে রয়েছে আগামীতেও থাকবে।

 

 

আরও পড়ুন: ১০ টাকায় উষ্ণতার হাসি

 

মামুন/ আল/ দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।