
কুয়েতের আমিরের মৃত্যুতে সোমবার রাষ্ট্রীয় শোক

কুয়েতের আমির শেখ নাওয়াফ আল–আহমদ আল–জাবের আল–সাবাহর মৃত্যুতে সোমবার (১৮ ডিসেম্বর) একদিনের রাষ্ট্রীয় শোক পালন করবে বাংলাদেশ।
আজ মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এ উপলক্ষ্যে আগামীকাল সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সব সরকারি–বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশর মিশন সমূহে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।
কুয়েতের আমিরের রুহের মাগফিরাতের জন্য আগামী ১৮ই ডিসেম্বর সোমবার বাংলাদেশের সকল মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে তাঁর আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।
কুয়েতের আমির ৮৬ বছর বয়সে মারা গেছেন বলে শনিবার জানানো হয়।
এসএ/দীপ্ত নিউজ






এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।