শিরোনাম
বৃহস্পতিবার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

বেনাপোলে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বেনাপোলে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

 

যশোরের বেনাপোলে ঋণের দায়ে সাত মাসের শিশু সন্তান রেখে আত্মহত্যা করেছে এক তরুণ দম্পতি।

শুক্রবার (১৫ ডিসেম্বর) ভোরে বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর বাজারের একটি বাসা থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।

তরুণ ওই দম্পতি হলো, মৃত কালাম হোসেনের ছেলে মো. ইয়ামিন(২৮) এবং তার স্ত্রী মোছা.তনু (২৪)।

পুলিশ জানায়, গত ১ সপ্তাহ আগে তারা ওই বাসাটি ভাড়া নেন। এর আগে তারা যশোরের পুলেরহাটে বসবাস করতেন। মৃত ইয়ামিনের পোল্ট্রি ব্যবসা রয়েছে। দেনার জন্য তিনি নিজের বাড়ি–জমি বিক্রি করে ভাড়া বাসায় থাকতেন। এই দম্পতির সাত মাসের একটি পুত্র সন্তানও রয়েছে। ভোরে প্রতিবেশিরা শিশুর কান্নার শব্দ শুনে জানালা দিয়ে স্বামী–স্ত্রীর ঝুলন্ত মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

বেনাপোল পোর্ট থানার ওসি সুমন ভক্ত জানান, প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

 

এসএ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।