শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
অন্যান্য

খেলা নিয়ে দ্বন্দ্বে মাদ্রাসা ছাত্রকে ছুরিকাঘাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
খেলা নিয়ে দ্বন্দ্বে মাদ্রাসা ছাত্রকে ছুরিকাঘাত
সোনাগাজী মডেল থানা

ক্রিকেট খেলা নিয়ে দ্বন্ধের জেরে এক মাদ্রাসা ছাত্রকে ছুরিকাঘাত করে নাড়ি ভূড়ি বের করে প্রতিপক্ষ।

বুধবার (১৩ ডিসেম্বর) রাতে ফেনীর সোনাগাজী উপজেলায় এ ঘটনা ঘটে।

মাদরাসা ছাত্র নোমান হোসেন (১৭) এতে গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, বুধবার বিকালে পশ্চিম চর দরবেশ গ্রামের ইতালি মার্কেট এলাকায় মাঠে নোমান ও পিয়াসসহ ১৫–২০ জন ক্রিকেট খেলে। খেলার সময় তুচ্ছ বিষয় নিয়ে নোমানের সঙ্গে পিয়াসের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে পিয়াস তার কোমর থেকে একটি ছোরা বের করে নোমানকে আঘাতের চেষ্টা করে। এসময় নোমান দৌড়ে বাড়ি চলে যায়। রাতে নোমান বাড়ি থেকে বের হয়ে স্থানীয় ইতালি মার্কেটে যায়। সেখানে পূর্ব থেকে ওঁৎপেতে থাকা পিয়াস কয়েকজন সহযোগিকে নিয়ে নোমানের গতিরোধ করে কিছু বুঝে ওঠার আগে পেটে ছুরি ঢুকিয়ে হত্যার চেষ্টা করে। এসময় পেট থেকে নাড়িভুড়ি বের হয়ে নোমান মাটিতে লুটিয়ে পড়ে। গুরুতর আহত অবস্থায় এলাকাবাসী তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহত নোমান উপজেলার চর দরবেশ ইউনিয়নের পশ্চিম চর দরবেশ গ্রামের প্রবাসী সিরাজুল ইসলামের ছেলে।

নোমানের বড় ভাই আরমান জানান, ছুরিকাঘাতে নোমানের পেটের নাড়ি ভুড়ি বের হয়ে গেছে। তাকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

ঘটনার পর অভিযুক্ত পিয়াস এলাকা থেকে গা ঢাকা দিয়েছেন। এ ব্যাপারে তার বক্তব্য জানতে বিভিন্নভাবে যোগাযোগ করেও সম্ভব হয়নি।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদ্বীপ রায় বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার পর পিয়াস পালিয়ে যাওয়ায় তাকে গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।

মামুন/মোরশেদ আলম/দীপ্ত নিউজ