দীপ্ত নিউজ
রাজনীতি

প্রার্থিতা ফিরে পেলেন ডলি সায়ন্তনী

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
প্রার্থিতা ফিরে পেলেন ডলি সায়ন্তনী

 

পাবনা–২ (সুজানগর–বেড়ার একাংশ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) এর প্রার্থী কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনীর মনোনয়নপত্র আপিলে বৈধ ঘোষণা কর হয়েছে।

রবিবার (১০ ডিসেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে আপিল শুনানিতে তার মনোনয়ন বৈধ ঘোষণা দেওয়া হয় বলে বিষয়টি দীপ্ত টিভি অনলাইনকে নিশ্চিত করেছেন ডলি সায়ন্তনী।

তিনি বলেন, ‘আলহামদুল্লিাহ, প্রার্থিতা ফিরে পেলাম। এতো দিনে প্রার্থিতা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ছিলাম, এখন সেটা নেই। আমি পাবনার মানুষের কাছাকাছি যেতে চাই। আমি আজকেই ঢাকা থেকে পাবনার উদ্দেশ্যে রওনা হবো। আমার জন্য পাবনা–২ এর জনগণ অপেক্ষা করছে।’

উল্লেখ্য, এর আগে গত ৩ ডিসেম্বর বেলা সাড়ে ১১টার দিকে ক্রেডিট কার্ড সংক্রান্ত খেলাপি ঋণের কারণে তার মনোনয়ন বাতিল ঘোষণা করেন পাবনা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মু. আসাদুজ্জামান।

 

এসএ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।