দীপ্ত নিউজ
ময়মনসিংহ বিভাগ

ময়মনসিংহে বিএনপি-পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ায় আহত ২০

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
ময়মনসিংহে বিএনপি-পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ায় আহত ২০

 

ময়মনসিংহের নান্দাইলে বিএনপি–পুলিশের ধাওয়া–পাল্টা ধাওয়ার ঘটনায়, ২০ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সকালে অবরোধের সমর্থনে বিএনপি নেতাকর্মীরা মিছিল বের করে। এটি নান্দাইল মাজার বাসস্ট্যান্ড এলাকায় পৌছালে, পুলিশ তাদের বাধা দেয়।

এক পর্যায়ে পুলিশের সাথে ধাওয়া–পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট ছোড়ে।

এসময় দুই পুলিশ সদস্যসহ ২০ জন আহত হয়। ঘটনাস্থল থেকে আউয়াল নামে বিএনপির এক কর্মীকে আটক করা হয়েছে।

 

এসএ/দীপ্ত নিউজ