শিরোনাম
জ্বালানি তেলের দাম নিয়ে ফেসবুকে পোস্ট, বিএনপি নেতা বহিষ্কার অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান কক্সবাজার রিসোর্টে ছেলে, মেয়ে ও নাতির মৃত্যু‘আমাদের আর কেউ রইল না, কী নিয়ে বেঁচে থাকব’ নুডলস খেয়ে একই পরিবারের ৫ সদস্যের মৃত্যু! ঢাকা-রিয়াদ রুটে অনির্দিষ্টকালের জন্য ফ্লাইট স্থগিত অগ্নিকাণ্ডের ঘটনায় টুপটুপ রিসোর্ট ম্যানেজার আটক প্রধান তথ্য কমিশনার হলেন নাহরিন ইসলাম খান ইবনে সিনার ওষুধ কারখানায় আগুন কক্সবাজার রিসোর্টে আগুনপুড়ে মারা গেলেন একই পরিবারের ৬ জন, লাফ দিয়ে বাঁচলেন আশিকুল কুড়িগ্রামে ট্রাক্টরের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

মেহেরপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
মেহেরপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মেহেরপুর সদর উপজেলার কলাইডাঙ্গা গ্রামে পানিতে ডুবে সাইমন (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১ ডিসেম্বর) সকালে বাড়ির পাশে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

সাইমন কলাইডাঙ্গা গ্রামের হাসান আলীর ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, সকাল থেকে সাইমনকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না। পরে সকাল সাড়ে দশটার দিকে বাড়ির পাশে মুকুল মেম্বারের পুকুরে তার মরদেহ ভাসতে দেখা যায়।

এসময় স্থানীয় গ্রামবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মেহেরপুর সদর থানার ওসির সাইফুল ইসলাম জানান, শিশু মৃত্যুর ঘটনায় থানায একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

এসএ/দীপ্ত নিউজ