দীপ্ত নিউজ
ক্রিকেট

আচরণবিধি লঙ্ঘন: সাকিবকে ইসির শোকজ

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
আচরণবিধি লঙ্ঘন: সাকিবকে ইসির শোকজ

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক ও মাগুরা–১ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাকিব আল হাসানকে শোকজ করেছে নির্বাচন কমিশন।

আগামী ১ ডিসেম্বর বিকালে নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে উপস্থিত হয়ে শোকজের জবাব দিতে বলা হয়েছে তাকে।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) মাগুরা–১ নির্বাচনী অনুসন্ধান কমিটির প্রধান এবং যুগ্ম জেলা ও দায়রা জজ সত্যব্রত শিকদার স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, আপনি সাকিব আল হাসান, মাগুরা–১ আসন থেকে আওয়ামী লীগের মনোনীত এমপি পদপ্রার্থী হিসেবে ঘোষণার পর গত ২৯ নভেম্বর ঢাকা থেকে মাগুরা আগমনের সময় পথিমধ্যে কামারখালী এলাকা থেকে শোডাউন করে গাড়িবহর নিয়ে মাগুরা শহরে প্রবেশ করেন। নাগরিক গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। তাতে জনগণের চলাচলের পথে প্রতিবন্ধকতার সৃষ্টি করেন। যা বিভিন্ন অনলাইন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশিত হয়।

এর মাধ্যমে আপনি সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর ৬(ঘ), ৮(ক), ১০ (ক) এবং ১২ ধারার বিধান লংঘন করেছেন।

উক্ত আইন ভঙ্গের কারণে কেন আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না তা অনুসন্ধান কমিটির দফতরে আগামী ১ ডিসেম্বর বিকাল ৩টায় উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ দেওয়া হলো।

 

 

আল / দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।