শিরোনাম
কক্সবাজারে সাগরে ভেসে এল আরেক পর্যটকের লাশ, নিহত বেড়ে ৫ বিএনপি যা প্রতিশ্রুতি দেয়, তা বাস্তবায়ন করে : রুহুল কবির রিজভী ‘সব সন্তানের নামও মনে রাখতে পারি না’, ৫৮ সন্তানের বাবা সাদিকের গল্প হুতিদের হামলার শঙ্কামার্কিন কর্মীদের সৌদি আরব ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে: আইএসপিআর এএফআই আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ যাদুকাটা নদীর তীর কেটে বালু উত্তোলনের অভিযোগে দুইজনকে কারাদণ্ড আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার ভোলায় পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে জরুরি সতর্কতা জারি
দীপ্ত নিউজ
রাজশাহী বিভাগ

রাজশাহীতে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
প্রকাশ:
রাজশাহীতে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত

 

রাজশাহীতে ট্রাকের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চারজনসহ মোট পাঁচজন নিহত হয়েছেন।

শনিবার (২৫ নভেম্বর) দুপুর তিনটার দিকে পুঠিয়ার বেলপুকুর চেকপোস্ট এলাকায় রাজশাহী ঢাকা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। তাদের মরদেহ উদ্ধার করে নিয়ে এসে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে রাখা হয়েছে।

নিহতরা হলেন, নাটোরের গুরুদাসপুর উপজেলার কান্তপুর গ্রামের ইনসাব আলী ৭৫, তার ছেলে আইয়ুব আলী লাবু (৩৫) ও মেয়ে পারভিন বেগম এবং ইনসাব আলীর নাতনি রাজশাহীর শাহ মখদুম কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী শারমিন ও একই উপজেলার মকামপুর গ্রামের সিএনজি চালক মোখলেসুর রহমান।

নিতহরের স্বজনরা জানান, ইনসাব আলী ক্যান্সার রোগে আক্রান্ত। তাকে কেমোথেরাপির জন্য রাজশাহীতে নিয়ে আসা হচ্ছিলো।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র জামিরুল ইসলাম জানান, মহানগরীর খড়খড়ি বাইপাস থেকে ট্রাক নাটোরের দিকে যাচ্ছিলো। আর সিএনজি নাটোর থেকে রাজশাহী আসার সময় বেলপুকুর চেকপোস্ট মোড়ে মুখোমুখি সংঘর্ষের পর ট্রাক ও সিএনজি খাদে পড়ে যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। এদের মধ্যে চারজন স্পটে মারা যায়। একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

ইউ. আদনান/ আল / দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।