শিরোনাম
লাকসামে কর্ণফুলি এক্সপ্রেস লাইনচ্যুত কড়া নিরাপত্তায় রূপপুর পৌঁছেছে ইউরেনিয়ামের আরও এক চালান জনগণের সেবায় ভোর ৬টা থেকে রাত ২টা পর্যন্ত কাজ করে যাচ্ছি: আইনমন্ত্রী আমি সব সাংবাদিককে গালি দিইনি: এনায়েতুল্লাহ আব্বাসি ১৮ বছরের আগেই বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর 'প্রটোকল ভঙ্গ 'রাজশাহী বিভাগীয় কমিশনার প্রত্যাহার যুব উন্নয়ন অধিদপ্তরে প্রশ্নফাঁস: বিএআরসির সহকারী পরিচালক সোহাগ ফকির গ্রেপ্তার ৩ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র বুধবার রাজধানীর যে যে এলাকার মার্কেট-দোকানপাট বন্ধ বৈদেশিক মুদ্রা বিনিময় হার, ২১ অক্টোবর ২০২৬
দীপ্ত নিউজ
অর্থনীতি

বাজারে উত্তাপ ছড়াচ্ছে শীতের সবজি

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
প্রকাশ:
বাজারে উত্তাপ ছড়াচ্ছে শীতের সবজি

 

কাঁচাবাজারে উত্তাপ ছড়াচ্ছে শীতের সবজি। কেজিপ্রতি বেশিরভাগ সবজির দাম ৬০ টাকার ওপরে। বেড়েছে মসুরসহ সব ধরনের ডাল ও চিনির দামও। আটা–ময়দার অবস্থাও একই।

শুধুমাত্র খাবারের পেছনে যে পরিমান খরচ হয়, তাতে এখন বাজারে গেলে ক্রেতার মেজাজ স্থির রাখাই কষ্টসাধ্য।

রাজধানীর কারওয়ান বাজারে শীতের সবজির পসরা দেখে চোখ জুড়ালেও ক্রেতার মনে নেই শান্তি। টমেটোর কেজি ১৪০ টাকা। ফুলকপি, বাঁধাকপি কিংবা সিম এখনও চড়া দামেই বিক্রি হচ্ছে। মানভেদে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৩০ টাকায়।

মুদি দোকানের হাল হকিকতও সুবিধাজনক নয়। সব ধরনের ডাল কেজিতে বেড়েছে ৫ থেকে ১০ টাকা। আটা–ময়দার দাম কেজিতে ১০ টাকা করে বেড়েছে মাসখানেক আগেই। আর খোলা চিনির দাম উঠেছে ১৪৫ থেকে ১৫০ টাকা পর্যন্ত।

মাছের দাম নিয়ে মতের বিরোধ রয়েছে ক্রেতা–বিক্রেতার মাঝে তবে কিছুটা স্থিতিশীল রয়েছে ডিম ও গরুর মাংসের দাম।

 

এসএ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।