শিরোনাম
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা সাজেক ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার দুর্গাপূজা ঘিরে ২১ অক্টোবর পর্যন্ত শিথিল সাজেক সড়কের অবরোধ মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে রিয়াদ ও দাম্মামের সব ফ্লাইট স্থগিত করল বিমানর সব ফ্লাইট স্থগিত করল বিমান ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট টেস্টে সময় নষ্টআইসিসির শাস্তি পেলেন আফগান ক্রিকেটার ছয় মাসে ৬০টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদপিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলের কারাদণ্ড উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

খাগড়াছড়িতে অপহরণ-মুক্তিপণ আদায় চক্রের ৩ সদস্য আটক

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
খাগড়াছড়িতে অপহরণ-মুক্তিপণ আদায় চক্রের ৩ সদস্য আটক

শফিকুল ইসলাম রাসেলকে (২৭) অপহরণের ঘটনায় জড়িত থাকায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে ২ জন স্বামী–স্ত্রী রয়েছেন। পৃথক অভিযানে গত দু’দিনে তাদের চট্টগ্রাম ও খাগড়াছড়ির দীঘিনালা থেকে আটক করা হয় তাদের।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে প্রেসব্রিফিং করে এই তথ্য জানান খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর।

গ্রেপ্তারকৃতদের তথ্যের ভিত্তিতে অপহৃত রাসেলকে উদ্ধারের চেষ্টা চলছে জানিয়ে পুলিশ সুপার বলেন, জুয়া খেলায় লেনদেনের জেরে রাসেলকে অপহরণ করা হয় বলেও জানান তিনি। এই ঘটনায় ক্লু উদঘাটনের কাছাকাছি পৌছাতে সম্ভব হয়েছে।

এদিকে, সদর থানার ওসি তানভির হাসান জানান, মিয়া ধন চাকমা (২৭) ও তার স্ত্রী সন্ধ্যা চাকমাকে (২৪) চট্টগ্রামের বায়েজিদ এলাকা থেকে এবং ধনঞ্জয় চাকমাকে (৫৫) জেলার দীঘিনালা থেকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার তাদেরকে আদালতে সোদর্প করে রিমান্ড আবদেন করা হয়েছে।

উল্লেখ্য, গত ০৯ নভেম্বর খাগড়াছড়ি–দীঘিনালা সড়কের আমবাগান এলাকায় অপহৃত হন রাসেল (২৭)। পরিবারের কাছ থেকে দেড় লাখ টাকার মুক্তিপণ নিয়েও তাকে ছেড়ে দেয়নি অপহরণকারীরা।

 

প্রদীপ চৌধুরী/মোরশেদ আলম/দীপ্ত নিউজ