শিরোনাম
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা সাজেক ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার দুর্গাপূজা ঘিরে ২১ অক্টোবর পর্যন্ত শিথিল সাজেক সড়কের অবরোধ মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে রিয়াদ ও দাম্মামের সব ফ্লাইট স্থগিত করল বিমানর সব ফ্লাইট স্থগিত করল বিমান ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট টেস্টে সময় নষ্টআইসিসির শাস্তি পেলেন আফগান ক্রিকেটার ছয় মাসে ৬০টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদপিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলের কারাদণ্ড উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

ফেসবুক লাইভে নিজেকে গুলি করলেন পুলিশ সদস্য

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
ফেসবুক লাইভে নিজেকে গুলি করলেন পুলিশ সদস্য

 

রাঙামাটিতে মো. মোতাহার হোসেন নামে এক পুলিশ সদস্য ফেসবুক লাইভে এসে নিজ বুকে গুলি করার ঘটনা ঘটেছে।

শনিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় কাউখালী উপজেলার বেতবুনিয়া টিএন্ডটি পুলিশ ক্যাম্পের ব্যারাকে এ ঘটনা ঘটে। ক্যাম্পটির ইনচার্জ এসআই কুতুব উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

মোতাহার খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার মধ্যম মনাপাড়া এলাকার মৃত শীষ মোহাম্মদের ছেলে।

পুলিশ জানায়, জাহিদ সরকার নামে ফেসবুক আইডি থেকে লাইভে এসে রুমের দরজা বন্ধ করে মোতাহার নিজ বুকের ডান দিকে রাইফেল ঠেকিয় গুলি করে। পরবর্তীতে পুলিশ তাকে উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

১৯ মিনিটি ৩৫ সেকেন্ড ফেসবুক লাইভে মোতাহার বলেন, ‘আমার লাইফে প্রচুর পরিমানে ডিপ্রেশন। তাই বেঁচে থাকার আশা হারিয়ে ফেলেছি। বাইচা থাকার মত অবস্থা আমার নাই।‘ এসব বলতে বলতে সকলের কাছে ক্ষমা চেয়ে গুলি করেন এই পুলিশ সদস্য।

কাউখালী থানার অফিসার ইনচার্জ পারভেজ আলী জানান, চট্টগ্রাম মেডিকেল কলেজে আহত পুলিশ সদস্যের চিকিৎসা চলছে।

 

এসএ/দীপ্ত নিউজ