দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

গাজীপু‌রে কা‌জে যোগ দি‌য়ে‌ছে শ্রমিকরা

আদীব জামাল
আদীব জামাল
গাজীপু‌রে কা‌জে যোগ দি‌য়ে‌ছে শ্রমিকরা

বেতন বাড়া‌নোর দাবী‌তে আন্দোল‌নের মু‌খে গাজীপু‌রের কোনাবা‌ড়ি শিল্পাঞ্চ‌লের বন্ধ হ‌য়ে যাওয়া সকল পোশাক কারখানা খু‌লে দেয়া হ‌য়ে‌ছে।

মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল বন্ধ কারখানার শ্রমিকরা কা‌জে যোগদান ক‌রে‌ছে। যেকোন ধর‌নের বিশৃঙ্খলা ঠেকা‌তে কারখানা এলাকায় বিপুল সংখ‌্যক পু‌লিশ মোতা‌য়েন র‌য়ে‌ছে।

গ‌তে ক‌য়েক‌ দি‌নের শ্রমিক আন্দোল‌নে কারখানায় ভাংচুর , মহাসড়ক অব‌রোধ ক‌রে বি‌ক্ষোভ ও শ্রমিক পু‌লিশ সংষ‌র্ঘের ঘটনা ঘ‌টে। সংঘর্ষের কিছু সংখ‌্যক পু‌লিশ ও শ্রমিক আহত হয়। বি‌চ্ছিন্ন ঘটনায় ৪ জন শ্রমিক মারা যায়। মামলাও হ‌য়ে‌ছে পোশাকশ্রমিক‌দের বিরু‌দ্ধে। ত‌বে, মামলায় সাধারণ শ্রমিক‌দের হয়রানী না করার আহ্বান জা‌নি‌য়ে‌ছেন কারখানা কর্তৃপক্ষ।

এদি‌কে, দায়ী ব‌্যক্তি‌দের চি‌হ্নিত ক‌রে গ্রেপ্তার করা হ‌চ্ছে ব‌লে জা‌নি‌য়ে‌ছে পু‌লিশ।

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।