শিরোনাম
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা সাজেক ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার দুর্গাপূজা ঘিরে ২১ অক্টোবর পর্যন্ত শিথিল সাজেক সড়কের অবরোধ মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে রিয়াদ ও দাম্মামের সব ফ্লাইট স্থগিত করল বিমানর সব ফ্লাইট স্থগিত করল বিমান ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট টেস্টে সময় নষ্টআইসিসির শাস্তি পেলেন আফগান ক্রিকেটার ছয় মাসে ৬০টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদপিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলের কারাদণ্ড উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

সড়কে পড়েছিল নারীর মরদেহ

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
সড়কে পড়েছিল নারীর মরদেহ

নোয়াখালী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের সোনাপুর–চেয়ারম্যান ঘাট সড়কে গাড়ির চাপায় অজ্ঞাতনামা এক নারী (৪৫) নিহত হয়েছে।

মঙ্গলবার (৭ নভেম্বর) ভোরের কোন একসময় পূর্ব শুল্লকিয়া গ্রামের বাংলাদেশ বিমান বাহিনীর ক্যাম্পের সামনের সড়কে এ দূর্ঘটনা ঘটে। নিহত নারীর নাম পরিচয় জানা যায় নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে ফজরের নামাজ পড়তে বের হলে সড়কের ওপর এক নারীর মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। পরে তারা বিষয়টি থানায় অবগত করলে পুলিশ নিহতের মৃতদেহ উদ্ধার করে। 

স্থানীয় লোকজন বলছেন, নিহত ওই নারী দীর্ঘদিন ধরে ধর্মপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে ঘুরাঘুরি করতেন। বেশির ভাগ সময় সড়কের পাশে শুয়ে থাকতেন তিনি। এতে বুঝা গেছে তিনি মানসিক ভারসাম্যহীন। মঙ্গলবার ভোরের কোন একসময় দ্রুত গতির কোনো গাড়ি তাকে চাপা দিলে তিনি নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। 

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহিদুল হক রনি বলেন, নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি মানসিক ভারসাম্যহীন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

মাহবুবুর রহমান/মোরশেদ আলম/দীপ্ত নিউজ