শিরোনাম
বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর ভেনেজুয়েলা শিগগিরই যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হবে: ট্রাম্প
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

গাজীপু‌রে ২টি বাসে আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
গাজীপু‌রে ২টি বাসে আগুন

গাজীপুরের কালিয়াকৈরে সফিপুর এলাকায় ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী বা‌সে আগুন দি‌য়ে‌ছে দুর্বৃত্তরা।

সোমবার (৫ নভেম্বর) সকালে মহাসড়‌কের স‌ফিপুর ফ্লাইওভা‌রের পুর্বপা‌সে যাত্রীবাহী ওই বা‌সে আগুন দেয় দুর্বৃত্তরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, মায়ের দোয়া নামে যাত্রীবাহী বাসটি সফিপুর থেকে কোনাবাড়ী উদ্দেশ্যে যাচ্ছিল। এ সময়ই ৫–৬ জন এসে গাড়িতে উঠে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে বাসটিকে পুড়ে দেয়। এ সময় চালক অল্পের জন্য প্রাণ বেঁচে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ওই গাড়ির সমস্ত আংশ পুড়ে যায়।

এছাড়াও ভোর চারটার দি‌কে জয়‌দেপু‌রের বিলাসপুর এলাকায় দা‌ড়ি‌য়ে থাকা এক‌টি বা‌সে আগুন দি‌য়ে পু‌ড়ি‌য়ে দেয় দুর্বৃত্তরা।

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।