শিরোনাম
প্রবাসীদের হয়রানি কমাতে বিশেষ আদালত, চালু হবে প্রবাসী কার্ড বাংলাদেশের ‘জয় কেড়ে’ নিলো আফগানিস্তান যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী টানা ছুটিতে বান্দরবানের হোটেলে আগাম বুকিংয়ের হিড়িক ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আ. লীগের বিচার দাবি এনসিপির ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী মেসির চোখে সেরা ১০ উদীয়মান খেলোয়াড়
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

অর্ধশতাব্দী পর ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে অপেক্ষা ঘুচল আওয়ামীলীগের

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
অর্ধশতাব্দী পর ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে অপেক্ষা ঘুচল আওয়ামীলীগের

 

অর্ধশতাব্দী পর ব্রাহ্মণবাড়িয়া–২ (সরাইল–আশুগঞ্জ) আসনে নির্বাচনে জয় পেলো আওয়ামীলীগ। রবিবার (৫ নভেম্বর) উপনির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া–২ আসনের উপ–নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী (নৌকা) অধ্যক্ষ শাহজাহান আলম সাজু।

১৩২টি ভোট কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী নৌকা প্রতীকে অধ্যক্ষ শাহজাহান আলম সাজু পেয়েছেন ৬৬ হাজার ৩১৪ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী (কলার ছড়ি) ও সাবেক দুই বারের সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা পেয়েছেন ৩৭ হাজার ৭৫৮ ভোট।

ফলে অধ্যক্ষ শাহজাহান আলম সাজু নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ২৮ হাজার ৫৫৬ ভোট বেশি পেয়ে তিনি বেসরকারিভাবে নির্বাচিত হন।

এছাড়াও অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাতীয় পার্টির (লাঙ্গল) আব্দুল হামিদ ভাসানী পেয়েছেন তিন হাজার ১৪২ ভোট, জাকের পার্টির জহিরুল ইসলাম জুয়েল (গোলাপ ফুল) পেয়েছেন ৫৬১ ভোট এবং ন্যাশনাল পিপলস পার্টির আব্দুর রাজ্জাক (আম) পেয়েছেন ৭৩৯ ভোট।

 

রিফাত নাবিল/ আল / দীপ্ত সংবাদ