
কেএনএফ এর সাথে শান্তি প্রতিষ্ঠা কমিটির বৈঠক অনুষ্ঠিত

সাম্প্রতিক সময়ে পাহাড়ে নতুন গড়ে ওঠা সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) এর সাথে শান্তি প্রতিষ্ঠা কমিটির সরাসরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৫ নভেম্বর) সকালে বান্দরবানের রুমা সদর থেকে ৫ কিলোমিটার দূরে মুনলাই পাড়া কমিউনিটি সেন্টারে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
এতে শান্তি প্রতিষ্ঠা কমিটির সভাপতি বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান, কেএনএফ এর তিনজন সহ–সভাপতিসহ মোট ৯ সদস্য, নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা সংস্থার উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এরআগে শান্তি প্রতিষ্ঠা কমিটির সাথে কেএনএফ বেশ কয়েকবার ভিডিও কনফারেন্স করলেও এই প্রথম তারা সরাসরি বৈঠকে অংশগ্রহণ করেছে।
এসএ/দীপ্ত নিউজ






এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।