শিরোনাম
বৃহস্পতিবার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
দীপ্ত নিউজ
বাংলাদেশ

রাজশাহী বাস টার্মিনাল থেকে ছেড়ে যায়নি কোন বাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
রাজশাহী বাস টার্মিনাল থেকে ছেড়ে যায়নি কোন বাস

বিএনপি–জামায়াতের ডাকা টানা দুই দিনের অবরোধ কর্মসূচির প্রথম দিন রাজশাহীতে ঢিলেঢালা ভাবে চলছে যানচলাচল।

রবিবার (৫ নভেম্বর) সকালে অবরোধের সমর্থনে বিএনপি’র কোন নেতাকর্মীকে রাজপথে দেখা যায়নি। তবে মহানগরীর কাশিয়াডাঙ্গা মোড়ে অবরোধের সমর্থনে জামায়াতের একটি ঝটিকা মিছিল বের হয়।

এদিকে অবরোধের কারণে রাজশাহী জেলা বাস টার্মিনাল ও বিভাগীয় বাস টার্মিনাল থেকে কোন বাস ছেড়ে যায়নি। তবে যথাসময়ে রেলস্টেশন থেকে সকল রুটের লোকাল ও আন্তঃনগর ট্রেন সময়মতো ছেড়ে গেছে। রাজশাহী মহানগরীর দোকান–পাট খুলেছে এবং মহানগরীতে রিকশা ও অটো রিকশা চলাচল স্বাভাবিক রয়েছে।

এছাড়া অবরোধে অপ্রীতিকর ঘটনা এড়াতে মহানগরীর গুরুত্বপূর্ন সড়ক ও সড়ক মোড় সমূহে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিয়মিত টহল দিচ্ছে র‌্যাব ও পুলিশ।

অপরদিকে, অবরোধ প্রতিহত করতে মহানগরীর গুরুত্বপূর্ণ ১১টি পয়েন্টে অবস্থান নিয়েছে আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

ইউ. আদনান/মোরশেদ আলম/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।