শিরোনাম
পরিকল্পনা ও সদিচ্ছায় পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান সোমবার বন্ধ থাকবে অস্ত্র হাতে মাদকসেবীদের ধাওয়ার ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী ইশরাক একুশে বইমেলা ২০২৭ শুরু ৭ জানুয়ারি মা ইলিশ সংরক্ষণে ১১১ এমপিকে নির্দেশনা মৎস্য মন্ত্রীর দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডসৌদি রাষ্ট্রদূতকে ডেকে তথ্য চাইল সরকার ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৮৮ লভ্যাংশ বিতরণে ওয়ালটন হাই-টেকের অনন্য দৃষ্টান্ত অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোই দুর্গাপূজার মূল দর্শন : রাষ্ট্রপতি বিদ্যালয় মাঠে মদের বোতল হাতে শিক্ষার্থীদের নাচানাচি, ভিডিও ভাইরাল
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

মানিকগঞ্জ জেলা হাসপাতালে ৯২ জন ডেঙ্গু রোগী ভর্তি

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
মানিকগঞ্জ জেলা হাসপাতালে ৯২ জন ডেঙ্গু রোগী ভর্তি

 

মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ১০ শিশুসহ ৯২ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন।

শনিবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের ওয়ার্ড ইনচার্জ সিনিয়র স্টাফ নার্স মো.কাউছার বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।

ওয়ার্ড ইনচার্জ কাউছার বলেন, হাসপাতালে এখনো গড়ে ৩০ থেকে ৩৫ জন নতুন রোগী ভর্তি হচ্ছেন। গত ২৪ ঘন্টায় হাসপাতালে ৩০ জন নতুন ডেঙ্গুতে আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। এরমধ্যে ১২ জন পুরুষ, ১৪ জন নারী ও ৪ জন শিশু রোগী রয়েছেন।

তিনি আরও বলেন, গত ২৪ ঘন্টায় ১৪ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এছাড়া গত ২৪ ঘন্টায় দুইজন রোগীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাদের রেফার্ড করা হয়েছে।

জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: একেএম রাসেল বলেন, জেলায় আক্রান্ত রোগীর হার কমলেও এখনো ডেঙ্গুর প্রকোপ কমেনি। প্রতিদিন নতুন রোগী হাসপাতালের ভর্তি হচ্ছেন। পর্যাপ্ত ওষুধ সরবরাহ থাকায় রোগীদের সেবা দিতে কোন সমস্যা হচ্ছে না।

 

এসএ/দীপ্ত নিউজ