শিরোনাম
হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ঢাকা-কক্সবাজার রুটে চলবে নতুন ট্রেন, দেখে নিন সূচি অরুণাচলের ৬-৭ কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে চীনা সেনারা ‘পিতা তার কন্যাকে পশু থেকে রক্ষা করার জন্য মেগাটনের থাপ্পর মারার ক্ষমতা রাখে’ সাফের দল ঘোষণা করল বাংলাদেশ, ডাক পেলেন রোনান সুলিভান মুম্বাই ইন্ডিয়ান্সের নতুন প্রধান কোচ পোলার্ড বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে এনআইডি সংশোধনের ৬৪ লাখের বেশি আবেদন নিষ্পত্তি গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ারের ৮ ইউনিট ধর্মীয় প্রতিষ্ঠানে অনৈতিকতা ধামাচাপা দেওয়া দ্বিগুণ ক্ষতিকর: আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

মাগুরায় জাসদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মাগুরায় জাসদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মাগুরায় নানা আয়োজনে জাতীয় সমাজতান্ত্রিক দল–জাসদের ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (৩১ অক্টোবর) বর্ণাঢ্য র‌্যালি, সমাবেশ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

দিবসটি উপলক্ষে সকালে শহরের নোমানী ময়দানে স্বাধীণতা স্তম্ভের বেদিতে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত জাসদ নেতা কর্মীরা সমবেশে মিলিত হয়। পরে সুরসপ্তক সঙ্গীত বিদ্যালয়ের শিল্পীদের বিভিন্ন পরিবেশনার মধ্য দিয়ে দিবসটির সূচনা করা হয়। সঙ্গীতানুষ্ঠান শেষে বেলা সাড়ে ১১ টায় শহরে বের করা হয় বর্ণাঢ্য র‌্যালি।

মাগুরা জেলা জাসদ সভাপতি বীর মু্ক্তিযোদ্ধা সৈয়দ অহিদুল ইসলাম ফণির নেতৃত্বে বের হওয়া র‌্যালিটি সারা শহর প্রদক্ষিণ করে কলেজপাড়াস্থ দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

 

শ্রাবণ/মোরশেদ আলম/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।