শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
রাজনীতি

তত্ত্বাবধায়ক সরকার এ দেশের মানুষের মনের দাবি, মির্জা ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
তত্ত্বাবধায়ক সরকার এ দেশের মানুষের মনের দাবি, মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘তত্ত্বাবধায়ক সরকার এ দেশের মানুষের মনের দাবি। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশে আর নির্বাচন হবে না।’

তিনি বলেন, ‘বিগত ২ নির্বাচনে আপনারা মানুষকে মিথ্যা কথা বলে ভুল বুঝিয়ে নির্বাচন নির্বাচন খেলা করে ক্ষমতায় চলে গেছেন। এই বার আমরা ঘুরে দাঁড়িয়েছি। মানুষ ঘুরে দাঁড়িয়েছে। এইবার দেশে আর কোনো নির্বাচন হবে না, যতক্ষণ নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার না দেওয়া হবে।’

বিএনপি মহাসচিব আরও বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর এ দেশটাকে ধ্বংস করে দিয়েছে। আওয়ামী লীগ সরকার রাজনীতিকে ধ্বংস করে দিয়েছে, দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। আমাদের ভবিষ্যতকে ধ্বংস করে দিয়েছে।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ সারাজীবন লড়াই করে গেছেন ভোট দেয়ার অধিকারের জন্য। কিন্তু আওয়ামী লীগ সরকার নিজেরাই নির্বাচন করতে চায়। তারা এককভাবে নির্বাচন করে ক্ষমতায় আসতে চায়। কিন্তু আমার কথা হলো, বাংলাদেশের জনগণের কথা হলো, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। কিন্তু আওয়ামী লীগ সরকার সেটা মানবে না। আওয়ামী লীগ সরকার বলে আমার ভোটও আমি দিব, তোমার ভোটও আমি দিব।