শিরোনাম
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা সাজেক ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার দুর্গাপূজা ঘিরে ২১ অক্টোবর পর্যন্ত শিথিল সাজেক সড়কের অবরোধ মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে রিয়াদ ও দাম্মামের সব ফ্লাইট স্থগিত করল বিমানর সব ফ্লাইট স্থগিত করল বিমান ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট টেস্টে সময় নষ্টআইসিসির শাস্তি পেলেন আফগান ক্রিকেটার ছয় মাসে ৬০টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদপিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলের কারাদণ্ড উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা
দীপ্ত নিউজ
বাংলাদেশ

ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রীর আমন্ত্রণে বেলজিয়ামে আইসিটি প্রতিমন্ত্রী পলক

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রীর আমন্ত্রণে বেলজিয়ামে আইসিটি প্রতিমন্ত্রী পলক
আইসিটি প্রতিমন্ত্রী পলক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের বিশেষ আমন্ত্রণে ২ দিনের সফরে বেলজিয়ামের উদ্দেশ্যে আজ ভোরে ঢাকা ত্যাগ করেছেন।

সফরকালে প্রতিমন্ত্রী বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ২৪ অক্টোবর অনুষ্ঠিতব্য টনি ব্লেয়ার  ইন্সটিটিউটের ফর গ্লোবাল চেঞ্জ এর উদ্যোগে আয়োজিত “টেক অ্যাক্সিলেরেটর প্রোগ্রাম ২০২৩” এ অংশগ্রহণ করবেন।

উক্ত অনুষ্ঠানে প্রতিমন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যম বিষয়ে বৈশ্বিক ও আঞ্চলিক গাইডলাইন নিয়ে প্যানেল আলোচনায় অংশগ্রহণ করবেন।

উক্ত এক্সেলেরেটর প্রোগ্রামে বাংলাদেশ, ব্রিটেন,অ্যাঙ্গোলা, মোল্দোভা, জাম্বিয়া, সিঙ্গাপুর, মরক্কো, আলবেনিয়া, আলবেনিয়া, ভিয়েতনাম, ভিয়েতনাম, তিমুর, বুলগেরিয়া, রিসা, গ্রীস, ইউকে, ম্যাক্রা, রোমানিয়াসহ বিশ্বের ৩১টি দেশ থেকে মন্ত্রী, মেম্বার অব পার্লামেন্ট,সরকারি, বেসরকারিসহ বিভিন্ন  সংস্থার প্রতিনিধিগন এতে অংশগ্রহণ করবেন।

আগামী ২৬ তারিখ ভোরে তিনি দেশে ফেরার কথা রয়েছে।