দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

চট্টগ্রামে ফিলিস্তিনিদের জন্য বিশেষ মোনাজাত অনুষ্ঠিত

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
চট্টগ্রামে ফিলিস্তিনিদের জন্য বিশেষ মোনাজাত অনুষ্ঠিত

 

চট্টগ্রামের বিভিন্ন মসজিদ থেকে গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের নৃশংস হামলা বন্ধের দাবি জানানো হয়েছে।

শুক্রবার (২০ অক্টোবর) জুমার নামাজের সময় গণহত্যার শিকার ফিলিস্তিনিদের জন্য বিশেষ মোনাজাত করা হয়।

এ সময় গাজায় ইসরায়েলের বিমান হামলায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা এবং আহতদের সুস্থতার জন্য বিশেষ মোনাজাত করেন খতিবরা। নগরীর মুসাফিরখানা জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ।

এসময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহাতাব উদ্দীন চৌধুরী, সাবেক মেয়র আ জ ম নাসির উদ্দীন এবং ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল বক্তব্য রাখেন।

 

এসএ/দীপ্ত নিউজ