শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
খেলা

বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনা জয় পেলেও হেরেছে ব্রাজিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনা জয় পেলেও হেরেছে ব্রাজিল

 

২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনা জয় পেলেও হেরেছে ব্রাজিল। লিমায় স্বাগতিক পেরুকে ২–০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। মন্টেভিডিওতে স্বাগতিক উরুগুয়ের কাছে ২–০ গোলে হেরেছে ব্রাজিল।

প্রথমার্ধেই জোড়া গোল করেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। এ জয়ে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে শতভাগ জয়ের ধারা বজায় রাখার পাশাপাশি শীর্ষস্থানও ধরে রাখল আর্জেন্টিনা। ৪ ম্যাচে ১২ পয়েন্ট লিওনেল স্কালোনির দলের। পয়েন্ট টেবিলে শীর্ষ চারটি দলের মধ্যে শুধু আর্জেন্টিনাই এখন পর্যন্ত নিজেদের সব ম্যাচ জিততে পেরেছে।

এদিকে মন্টেভিডিওতে স্বাগতিক উরুগুয়ের কাছে ২–০ গোলে হেরেছে ব্রাজিল। এই হারে ৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে রইল ব্রাজিল। ২২ বছর পর ব্রাজিলকে হারালোউরুগুয়ে। ম্যাচের ৪৪ মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন নেইমার।

 

আল/ দীপ্ত সংবাদ