দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

মাদক মামলায় জামিনে এসে ফের ইয়াবাসহ গ্রেপ্তার

Deepto News : দীপ্ত নিউজ
Adib Jamalপ্রকাশ :
মাদক মামলায় জামিনে এসে ফের ইয়াবাসহ গ্রেপ্তার

ফেনীতে মাদকের মামলায় আদালত থেকে জামিনে বের হওয়ার ১৫ দিনের মাথায় ফের ইয়াবাসহ পুলিশের হাতে আটক হয়েছে এক যুবক।

সোমবার (১৬ অক্টোবর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

তার নাম মো. হাসান মিয়া (২৯)। তিনি ছাগলনাইয়া উপজেলার রাঁধানগর ইউনিয়নের তিতা কাজী খালের পাড় নতুন বাড়ীর মোস্তফা মিয়ার ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত রাতে ছাগলনাইয়া পৌর এলাকায় অভিযান চালানো হয়। এসময় বাঁশপাড়া এলাকায় থেকে ৫৫ পিস ইয়াবাসহ হাসানকে আটক করা হয়েছে।

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদ্বীপ রায় পলাশ জানান, গ্রেপ্তারকৃত হাসানের বিরুদ্ধে মাদক ও চুরির ৫টি মামলা বিচারাধীন রয়েছে। তিনি ১০/১৫ দিন আগে মাদকের মামলায় আদালত থেকে জামিনে বের হয়েছেন। আজ সোমবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ