দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

মাগুরায় বিশ্ব খাদ্য দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মাগুরায় বিশ্ব খাদ্য দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী
বিশ্ব খাদ্য দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী

“পানি জীবন, পানিই খাদ্য, কেউ থাকবে না পিছিয়ে” এই প্রতিপাদ্য নিয়ে মাগুরায় বিশ্ব খাদ্য দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে র‌্যালী বের হয়। র‌্যালীটি জেলা শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।

জেলা প্রশাসনের আয়োজনে, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও জেলা খাদ্য অধিদপ্তরের সহযোগিতায় র‌্যালীতে অংশ নেন জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ–পরিচালক কৃষিবিদ সুফি মোহাম্মদ রফিকুজ্জামান,সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুন কবির, জেলা আওয়ামীলীগের সভাপতি আ ফ ম আব্দুল ফাত্তাহ, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুলসহ জেলা খাদ্য কর্মকর্তা ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা–কর্মচারীরা।

 

শ্রাবণ/পূর্ণিমা/দীপ্ত নিউজ