শিরোনাম
ঢাকা আসছেন বিলাল আব্বাস, দেখা করবেন যেভাবে দেশের কোনো ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি: বাংলাদেশ ব্যাংক আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে গণপিটুনিতে দুজনের মৃত্যু আরও ৬ কার্গো এলএনজি কিনছে সরকার প্রবাসীদের নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিল ‘প্রবাস’ প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতা দলের তারেক রহমান ৪ নভেম্বর পর্যন্ত ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত আ.লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে ক্ষমতায় এসেছে বিএনপি: জামায়াত আমির যেকোনো বাধা উপেক্ষা করে ফুটপাত দখলমুক্ত করা হবে: ডিএনসিসি প্রশাসক
দীপ্ত নিউজ
বাংলাদেশ

সরিষাবাড়িতে মুক্তিযোদ্ধা ও জনতার মহাসমাবেশ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সরিষাবাড়িতে মুক্তিযোদ্ধা ও জনতার মহাসমাবেশ অনুষ্ঠিত

জামালপুর সরিষাবাড়ি উপজেলায় মুক্তিযোদ্ধা ও জনতার মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৫ অক্টোবর) বিকালে সরিষাবাড়ি আওয়ামী পরিবারের আয়োজনে রেলওয়ে ময়দানে মহাসমাবেশ অনুষ্ঠিত হয়।

সরিষাবাড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ডাক্তার মুরাদ হাসান এমপি

প্রধান অতিথির বক্তব্যে ডা: মুরাদ বলেন, বিএনপি জামায়াতের অপতৎপরতা রুখে দিতে এবং আগামী দিনে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও নির্বাচিত করতে হব। সেই সাথে আমাকে আগামীতে আবারো মনোনয়ন দিলে সরিষাবাড়িকেআধুনিক উপজেলা তৈরি করবো।

অনুষ্ঠানে মুক্তিযোদ্ধারা বলেন, বাংলাদেশ আ.লীগ মুক্তিযুদ্ধের স্বপক্ষে দল। বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে এবং তার বিরুদ্ধে সকল ষড়যন্ত্র রুখতে প্রয়োজনে আবারো একাত্তর সালের মত হাতে অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়বো।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সাবেক ডিপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুজায়েত আলি ফকির, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম–সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক খোরশেদ আলম ভিপিসহ জেলার বিভিন্ন মুক্তিযোদ্ধারা উপস্তিত ছিলেন।

এসএ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।