শিরোনাম
ধর্মীয় সম্প্রীতি নষ্টে গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী সব ধর্মের মানুষকে কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর তিন জেলায় পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে যেসব কাজ করা যাবে অগ্নিদুর্ঘটনার ঝুঁকি এড়াতে ১৩ নির্দেশনা ফায়ার সার্ভিসের বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম: রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী রাজশাহী আসছেন মঙ্গলবার, ব্যাপক প্রস্তুতি ডেঙ্গুতে একদিনে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৫১ নিজের সন্তানের জন্য হলেও ঢাকাকে পরিচ্ছন্ন রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
দীপ্ত নিউজ
বাংলাদেশ

আইএমএফ থেকে ৪৫০ কোটি ডলার ঋণ পেতে যাচ্ছে বাংলাদেশ

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
আইএমএফ থেকে ৪৫০ কোটি ডলার ঋণ পেতে যাচ্ছে বাংলাদেশ

আন্তর্জাতিক মুদ্রা তহবিল- আইএমএফ থেকে ৪৫০ কোটি ডলার ঋণ পেতে যাচ্ছে বাংলাদেশ। আগামী বছরের ফ্রেব্রুয়ারিতে আসবে প্রথম কিস্তি। বুধবার ঢাকা সফররত আইএমএফ প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের পর, এ কথা জানান অর্থমন্ত্রী।

সরকারের অনুরোধে ২৬ অক্টোবর ঢাকায় আসে আইএমএফের একটি প্রতিনিধিদল। দুই সপ্তাহ ধরে বাংলাদেশ ব্যাংকসহ, সরকারের বিভিন্ন সংস্থার সঙ্গে ৩০টি বৈঠক করে দলটি। ঋণ পেতে আর্থিক ও রাজস্বসহ, কয়েকটি খাতে বেশ কিছু সংস্কারের পরামর্শ ও শর্ত দেয় আইএমএফ।

বুধবার রাহুল আনন্দের নেতৃত্বে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রতিনিধি দল অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে। পরে অর্থমন্ত্রী জানান, আইএমএফ তিন মাসের মধ্যে ঋণের আনুষ্ঠানিকতা চূড়ান্ত করবে।
তিনি জানান, রাজস্ব আয় বাড়াতে, আন্তর্জাতিক প্রতিষ্ঠানটির কিছু পরামর্শ গ্রহণ করবে সরকার। বাংলাদেশের ঋণ পরিশোধের সক্ষমতা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে আইএমএফ প্রতিনিধি দল।

৪২ মাসে, সাত কিস্তিতে আসবে ৪৫০ কোটি ডলারের এই ঋণ। সুদের হার হবে শতকরা ২ দশমিক ২ ভাগ।